সাম্প্রতিক শিরোনাম

Menu

Browsing "Older Posts"

দাঁত সাদা করার ৫টি গোপন টিপস

Sunday, July 19, 2015 / No Comments
five Ways to Whiten Your Teeth Naturally

অনেকে দাঁত সাদা করার জন্য অনেক সময় ডেন্টিস্টের কাছে ছোটেন নতুবা তাৎক্ষণিক পদ্ধতিতে দাঁত সাদা করে নেন। কিন্তু তাৎক্ষণিক পদ্ধতিগুলো খুব বেশী এবং ঘন ঘন ব্যবহার করলে দাঁতের উপরের এনামেলের স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এর চাইতে এক কাজ করুন না, দাঁতগুলোকে চিরকাল ঝকঝকে সাদা রাখতে মেনে চলুন ছোট্ট কিছু টিপস। এই কাজগুলো করলে দাঁতে দাগ পড়া বা হলদেটে ভাব হওয়ার সমস্যা একেবারেই থাকবে না।
১) চা/কফি বা দাগ ফেলে এমন খাবার কম খান
চিরকাল দাঁতের ঝকঝকে সাদা ভাব ধরে রাখতে চাইলে চা/কফি বা এমন খাবার যা দাঁতে দাগ ফেলতে পারে যেমন রঙিন পানীয়, টমেটো সস ইত্যাদি খাওয়া কমিয়ে দিন। বিশেষ করে চা/কফি ২/১ কাপের বেশী খাবেন না, কারণ চা/কফি বেশী খাওয়ার ফলে দাঁতের উপরের এনামেল ধিরে ধিরে ক্ষয় হতে থাকে এবং দাঁত কালচে হয়ে যায়।
২) অতিরিক্ত ব্রাশ করবেন না
অনেকেই দাঁত সাদা করার জন্য ইচ্ছে মতো ব্রাশ ঘষেন এতে বরং দাঁতের ক্ষতিই হয়। দাঁতের এনামেল খয়ে যায়। ফলে দাঁত সাদা তো হয়ই না বরং দাঁতে দাগ পড়ে। তাই ২ মিনিটের বেশী এবং জোরে ঘষে দাঁত ব্রাশ করবেন না একেবারেই।
৩) অ্যাসিডিক খাবার এড়িয়ে চলুন
দাঁত হলদেটে হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিক খাবার খাওয়া। সোডা, লেবুর রস, ক্যান্ডি, ড্রিংকস, টমেটো ইত্যাদি দাঁতের উপরে দাগ ফেলতে সক্ষম। এগুলো কম খাওয়ার চেষ্টা করুন। লেবুর রস সরাসরি খাবেন না।
৪) শক্ত ক্রাঞ্চি ফল ও সবজি খান
আপেল, গাজর, শসা, পেয়ারা ধরণের কিছুটা শক্ত এবং ক্রাঞ্চি ফল ও সবজি দাঁতের হলদেটে ভাব দূর করতে বিশেষ ভাবে কার্যকরী। এই ধরণের ফলগুলো জুস না পান করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।
৫) চিনি মুক্ত চুইংগাম চিবোন
চুইংগাম চিবোলে মুখে স্যালিভার উৎপাদন বাড়ে যা মুখ ও দাঁত পরিষ্কার রাখতে সহায়তা করে। স্যালিভা দাঁত ক্ষয়কারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে এবং দাঁতের এনামেলের ক্ষতি রোধ করে। তাই চিনি মুক্ত চুইংগাম চিবোনোর অভ্যাস করুন।
সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া

শুধুমাত্র টুথপেস্ট দিয়ে দৈনন্দিন ৮টি সমস্যার সমাধান

/ No Comments
solve-your-eight-daily-problem-by-using-toothpaste
টুথপেস্ট দিয়ে আপনি কি কি করতে পারেন? প্রশ্নটি শুনে অনেকেই হয়তো অবাক হয়ে উত্তর দেবেন, টুথপেস্ট দিয়ে দাঁত মাজা ছাড়া আর কি করা যেতে পারে? কিন্তু শুধুমাত্র এই টুথপেস্ট আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু সমস্যার সহজ সমাধান করে দিতে পারে। ভাবছেন টুথপেস্ট দিয়ে কি করা যাবে? তাহলে জেনে নিন টুথপেস্টের দারুণ কিছু ব্যবহার যা দূর করবে দৈনন্দিন কিছু সমস্যা।
হাতের দুর্গন্ধ দূর করতে :
পেঁয়াজ, রসুন কিংবা মাছ কাটার পর হাত দুর্গন্ধ হয়ে যায়। ভালো করে সাবান দিয়ে ধুলেও গন্ধ যায় না। এই সমস্যা থেকে রেহাই পেতে হাতে টুথপেস্ট মাখিয়ে নিন ভালো করে। এবং সাবানের মতোই ব্যবহার করে হাত ধুয়ে নিন। দেখবেন ম্যাজিকের মতো হাতের দুর্গন্ধ দূর হয়ে যাবে।
কাঠের আসবাব থেকে মার্কারের দাগ তুলতে :
পার্মানেন্ট মার্কারের দাগ তোলার মতো কঠিন কিছুই নেই। কিন্তু দুর্ঘটনাবশত দাগ লেগে গেলে তা তোলা অনেক ঝামেলার। কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে টুথপেস্ট। দাগের উপরে টুথপেস্ট ভালো করে লাগিয়ে ঘষে নিন। শুকিয়ে গেলে ভেজা কাপড দিয়ে ঘষে তুলে নিন এবং শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্যস, সমস্যার সমাধান।
সাদা জুতো চকচকে করতে :
অনেকেই শখ করে সাদা জুতো পরেন, আবার অনেকের পছন্দ সাদা লাইনিং দেয়া স্নিকার্স। কিন্তু সমস্যা হচ্ছে সাদা জুতো বা স্নিকার্সের লাইনিং কিছুদিনের মধ্যেই ময়লায় কালচে হয়ে যায়। এক কাজ করুন। একটি ব্যবহৃত টুথব্রাশ দিয়ে টুথপেস্ট ঘষে নিন সাদা অংশে। ব্যস, একেবারেই নতুনের মতো সাদা হয়ে যাবে।
কাপড়ের দাগ তুলতে :
অনেক সময় কাপড়ের দাগ জেদি হয়ে বসে যায় যা কোনো ডিটারজেন্ট দিয়ে তোলা যায় না। এই সমস্যার সমাধানও করতে পারে টুথপেস্ট। দাগের উপরে পুরু করে টুথপেস্ট লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে ভেজা একটি ব্যবহৃত টুথব্রাশ দিয়ে ঘষে তুলে নিন। এরপর কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন দাগ গায়েব।
ইস্ত্রি পরিষ্কার করতে :
দীর্ঘদিনের ব্যবহার এবং কাপর পুড়ে গেলে ইস্ত্রি নোংরা হয়ে যায়। এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে টুথপেস্ট। পুরো ইস্ত্রিতে টুথপেস্ট লাগিয়ে নিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ঘষে নিন। চকচকে পরিষ্কার হয়ে যাবে ইস্ত্রি।
নখের হলদেটে ভাব ও ময়লা দূর করতে :
নখ হলদেটে হয় থাকলে এবং ময়লা দেখালে একটু বিশ্রীই লাগে। কিন্তু নখের এই হলদেটে ভাবও নিমেষে দূর করে দিতে পারে টুথপেস্ট। নখে টুথপেস্ট লাগিয়ে একটি ব্যবহৃত টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে নখ পরিষ্কার করে নিন। দারুন ফল পাবেন।
পুরনো সিডির স্ক্র্যাচ দূর করতে :
পুরনো সিডিতে স্ক্র্যাচ পড়া থাকলে সিডি চালানো সম্ভব হয় না। এই সমস্যার সমাধান করতে টুথপেস্ট ঘষে নিন সিডিতে স্ক্র্যাচ অনেকটাই দূর হয়ে যাবে। এমনকি মোবাইল ফোনের স্ক্রিনের ছোট স্ক্র্যাচ, বাথরুমের কাচ ও গ্লাস, সানগ্লাসের দাগও দূর করতে পারেন একই পদ্ধতিতে।
ব্রণ দূর করতে :
ব্রণের সমস্যায় ভুগছেন? একরাতের মধ্যেই ব্রনের লালচে ও ফোলাভাব দূর করে দিতে ব্রণের উপরে রাতে একটু টুথপেস্ট লাগিয়ে নিন। সকালে উঠে দেখুন ম্যাজিক।

ফিকে হয়ে আসা মেহেদীর রঙ থেকে মুক্তি পান সহজেই -

Monday, July 13, 2015 / 1 Comment
how-to-remove-mehndi-from-hands-instantly

নিজের হাত দুটোকে মেহেদীর রঙে রাঙাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া যাবে না। আর সে কারণেই কোনো একটি উৎসব এলেই মেহেদী লাগানোর ধুম পড়ে যায় নারীদের মধ্যে। আর বিয়ে-শাদী  হলে তো কথাই নেই, ছোটো থেকে বড় সকলেই হাত ভর্তি করে মেহেদী লাগিয়ে নিজেকে মেহেদীর রঙে রাঙিয়ে নেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন কিছুদিন পর মেহেদীর রঙ ফিকে হয়ে আসতে থাকে। সব দিকে সমান ভাবে রঙ উঠে না মেহেদীর, একেক স্থানে ছোপ ছোপ ভাবে মেহেদীর রঙ উঠতে থাকে। এতে করে মেহেদী লাগানোর পর  যতোটা সৌন্দর্য  ছিল ততোটাই বিশ্রী দেখাতে থাকে হাত পা। কিন্তু নিরুপায় হয়ে সম্পূর্ণ রঙ আপনা আপনি উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে এই ফিকে হয়ে আসা মেহেদীর রঙ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। কীভাবে জানতে চান ?

১। বেকিং সোডা ও লেবুর মিশ্রন :
বেকিং সোডার সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। এরপর যে সকল স্থানে মেহেদী লাগিয়েছিলেন সে স্থানে এই পেস্ট ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে নিন। এরপর ত্বক খুব ভালো করে ময়েসচারাইজ করতে ভুলবেন না। ব্যস, অনেকটা উপকার পাবেন।

২। অলিভ অয়েল ও লবণ :
এই পদ্ধতিটি খুবই কার্যকরী। কারণ অলিভ অয়েল প্রাকৃতিক এমুলসিফিয়ার। অলিভ অয়েলে খানিকটা লবণ মিশিয়ে ত্বকের উপরে লাগান। ১০ মিনিট এভাবেই রাখুন, এরপর আলতো করে ঘষে নিন। এভাবে কয়েক দিনের মধ্যেই খুব ভালো ফলাফল পাবেন।

৩। টুথপেস্টের ব্যবহার :
অবাক হলেও সত্যি যে টুথপেস্টের কিছু উপাদান মেহেদীর রঙ দূর করতে দারুণ কার্যকরী। যে সকল স্থানে মেহেদী লাগিয়েছিলেন সে স্থানে টুথপেস্ট ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাতে ডলে তুলে ফেলুন টুথপেস্ট। দেখবেন রঙ অনেকাংশেই দূর হয়ে যাবে।

৪। লবণ পানি
কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে হাত পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট অথবা পানি ঠাণ্ডা হওয়া পর্যন্ত। এরপর সাধারণভাবেই হাত পা ভালো করে ঘষে নিন। কয়েকবার এই পদ্ধতিটি ব্যবহারের ফলেই মেহেদীর রঙ উঠে যাবে।

সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া

যে কারণে ছেলেদের চুল পড়ে

/ No Comments

চুল নিয়ে আজকাল অনেকেরই ভাবনার অন্ত নেই।  স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চুল সবারই কাম্য। আগা থেকে গোড়া পর্যন্ত সমান ভারী চুলকে স্বাস্থ্যোজ্জ্বল চুল বলা যায়। কিন্তু অনেকেরই চুল পড়ে যায়। তাই প্রথমে আপনাকেউ নির্ণয় করে নিতে হবে কেন আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। বিশেষ করে টাক পড়ার সমস্যাটা পুরুষের মাঝেই বেশি। পুরুষের চুল পড়া বা টাক পড়া সাধারণত ২০ বছর থেকেই শুরু হতে পারে। এটিকে বলে মেল প্যাটার্ন অব হেয়ার লস।

ছেলেদের চুলপড়ার কারণ ও করণীয়:

অ্যান্ড্রোজেনিক হরমোন যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি ও মহিলাদের কম পরিমাণে থাকে। এ হরমোনগুলো হেয়ার ফলিকলের ওপর কাজ করে ও চুল পড়া ত্বরান্বিত করে। সে কারণে পুরুষের চুল বেশি পড়ে। দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি করে চুল পড়তে পারে। তবে এ চুল পড়া সাময়িক এবং পুনরায় চুল গজায়। কিন্তু দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে এবং দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে।

চুলের গোড়ায় রক্ত সঞ্চালন না হলে, অ্যানিমিয়া থাকলে চুল পড়া শুরু হতে পারে। বংশগত সমস্যার কারণে চুল পড়ে যেতে পারে। হয়তো আপনার দাদা-বাবা-চাচার কিংবা নানা-মামার কারো টাক নেই। কিন্তু আপনার বাবা বা মায়ের মামা-চাচার টাক থাকায় বংশগত কারণে আপনারও টাক পড়তে পারে।

রোগের প্রকোপে মাথার চুল পড়তে পারে। যেমন, অনেকে টাইফয়েড জ্বরে চুল হারিয়েছেন বলে জানা যায়। মাথায় খুশকি ও স্ক্যাল্পের রোগে মাথার চুল পড়তে পারে। অনেক সময় ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও মাথার চুল পড়ে যেতে পারে। আপনার চুলের বৃদ্ধি এবং গজানোর জন্য সহায়ক।

কী করণীয়: যে কারণেই চুল পড়ুক না কেন, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়াও যে যে বিষয়গুলোর প্রতি আপনার দৃষ্টি দেয়া জরুরি সেগুলো হলো:

১। সুষম খাদ্যে গ্রহণ: প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা চাই প্রচুর শাক-সবজি ও মৌসুমী ফল আর আমিষের মধ্যে দুধ, ডিম, মাছ তো থাকছেই। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন – আমাদের চুল মূলত কেরাটিন দিয়ে গঠিত। এটি অ্যামিনো এসিড দিয়ে তৈরি এক ধরণের প্রোটিন। তাই নতুন চুল গজানোর জন্যে অবশ্যই আপনার শরীরকে পর্যাপ্ত অ্যামিনো এসিড সরবরাহ করতে হবে।

মাছ, মাংস, পনির, দুধ, ডিম – আপনার খাদ্য তালিকায় প্রতিদিনই এগুলোর অন্তত একটি রাখার চেষ্টা করুন। সয়াবিন, মটরশুঁটি, কলা, বাদাম ইত্যাদি থেকেও পেতে পারেন। তবে নন-ভেজিটেরিয়ান খাবারে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি।

আয়রন আর জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনার মাথার কোষে অক্সিজেন পরিবহন করে, নতুন টিস্যু তৈরিতে এবং ক্ষয়রোধে সহায়তা করবে। মটরশুঁটি, বাদাম, কলিজা, মাংস, দুধে আপনার প্রয়োজনীয় জিংক আর আয়রন বিদ্যমান। ভিটামিন সি যুক্ত ফলমূল খান। ভিটামিন সি

২। পরিমিত ঘুম: ঘুম ঠিক মতো না হলে শরীর সুস্থ রাখা সম্ভব নয়। তাই ঘুম হতে হবে পর্যাপ্ত পরিমাণের। এছাড়া চুল পড়া রোধে মেডিটেশনও করা যেতে পারে।

৩। চুলের যত্নে প্রসাধনী: সপ্তাহে অন্তত তিন দিন চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে শ্যাম্পু করতে পারেন। তবে শ্যাম্পু করার আগে অবশ্যই তেল দিয়ে এক ঘণ্টা রাখতে হবে। নাহলে চুল রুক্ষ হয়ে যাবে।

৪। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান: সপ্তাহে এক দিন হট অয়েল ম্যাসাজ করুন আর সাথে লেবুর রস দিতে পারলে আরও ভালো। আমলকী, বহেরা, হরিতকী ও মেথি একসাথে গুঁড়ো করে নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। কালোজিরা নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার খুব ভালো ফল দেয়। মাথায় একরাশ স্বাস্থ্যকর চুল আপনার সৌন্দর্যই বৃদ্ধি করে না শুধু, এটি আপনার ব্যক্তিত্বকেও আলাদা মাত্রা দেয়। তাই চুলের যত্ন নিন। সুস্থ থাকুন।

সন্তানকে নিয়েই এক্সারসাইজ করুন

/ No Comments
please-exercise-with-child

কোলে বাচ্চা, তাই ফ্যাট কমানোর সময় নেই? জানেন কি বাচ্চাকে চোখের আড়াল না করেও ওজন কমানো যায়?

নয় নয় করেও প্রেগন্যান্সিতে বেশ ভালোই ওজন বাড়ে। প্রসবের পর সেই ওজন কমার বদলে ফুলে-ফেঁপে ওঠে আরও। ক'জন আর জিমে গিয়ে দৌড়ে-ঝাঁপিয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারেন! যাঁরা পারেন না তাঁরা ভুগতে শুরু করেন মনোকষ্টে। 

বিশেষজ্ঞদের মতে মনোকষ্টে ভোগার কোনাে কারণ নেই। কারণ প্রেগন্যান্সি ফ্যাট কমাতে জিমও লাগে না, স্পেশাল ডায়েটও লাগে না। একটু সচেতন হলে ঘরের ডাল-ভাত খেয়ে, বাচ্চাকে নিমেষের জন্য চোখের আড়াল না করেও ফিরে পাওয়া যায় আগের ফিগার। যার প্রধান ধাপ হল প্রথম ছ'মাস বাচ্চাকে কেবল বুকের দুধ খাইয়ে যাওয়া। তারপর আরও দেড় বছর অন্যান্য খাবারের সঙ্গেও বুকের দুধ খাওয়ানো।

এতে এতো ক্যালোরি খরচ হয় যে অতিরিক্ত তেল-ঘি-মাখনের হাতছানি এড়িয়ে, কম চর্বিওলা প্রোটিন-ফল-শাক-সবজি-ডাল-ভাত-রুটির সুষম খাবার খেলে ও একটু ব্যায়াম করলেই ওজন কমাতে শুরু করে মৃদুমন্দ গতিতে। কিন্তু সব সময় তা হয় না। 

ওই ব্যায়ামের ব্যাপারটা এড়িয়ে চলেন বলেই হয় না। কারণ অনেকেরই ধারণা, ব্যায়াম করতে গেলে নবজাতকের কাছ থেকে ছিনিয়ে নিতে হয় বেশ খানিকটা সময়, যা নতুন মা প্রাণে ধরে করে উঠতে পারেন না। কিন্তু সত্যি বলতে কি, তা পারার দরকারও নেই। কারণ সন্তানকে সঙ্গে নিয়ে করা যায় এমন ব্যায়ামও আছে যথেষ্ট।

সন্তানের সঙ্গে ব্যায়াম: 
বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে বেরোন। ভালো জুতা পরে নিন, যাতে পা স্লিপ না করে। হালকা কিছু খেয়ে নিন। খালিপেটে থাকলে মাথা ঘুরতে পারে। প্রথম দিকে মিনিট ২০ হালকা পায়চারি করুন। অভ্যেস হয়ে গেলে আস্তে আস্তে হাঁটার গতি বাড়াতে পারেন। তবে ব্রিস্ক ওয়াকিং বলতে যা বোঝায়, তা প্রথম দিকে নয়। ভাবছেন, এটুকুতে কী হবে? হবে। 

হার্ট ও লাংয়ের ফিটনেস বাড়বে। বাড়বে মেটাবলিজম, যার হাত ধরে ক্যালোরি ঝড়ার হার বাড়বে। বাচ্চা আপনার সঙ্গ ও প্রকৃতি উপভোগ করবে, সেটা হলো এক্সট্রা পাওনা। এর পাশাপাশি হিপ-থাই ও কাফ মাসলকে শক্তপোক্ত করতে আস্তে আস্তে স্কোয়াটিং শুরু করতে পারেন। ঘরে বাচ্চার পছন্দের মিউজিক চালিয়ে দিন।

চোখের সামনে বেশি কেরিয়ারে রেখে দিন তাকে। এবার শরীরে যতটুকু কুলোয় ঠিক ততটুকু করুন। ব্যাক মাসলে পোক্ত করতে বাচ্চার ঘাড়ের এক হাত ও কোমরের নিচের অংশে এক হাত দিয়ে তাকে বেশ ভালো করে ধরে সোজা দাঁড়িয়ে কোমর ভেঙে হাঁটু সোজা রেখে সামনের দিকে ঝুঁকে যান। এবার বাচ্চাসমেত হাত আস্তে আস্তে নীচে নামান। ওইভাবে থেকে বাচ্চাকে বুকের কাছ বরাবর তুলুন, আবার নামান। এভাবে ১০-১৫ বার করে ৩০ সেকেন্ড রেস্ট নিন। আবার করুন। 

বাচ্চাকে তোলা-নামানোর ব্যাপারটা খুব সাবধানে ও আস্তে আস্তে করবেন। বাচ্চা বিরক্তবোধ করলে তাকে পাশে শুইয়ে, হালকা ওজন নিয়ে করুন। পিঠ থেকে শুরু করে শরীরের নীচের অংশের পেশি মজবুত করতে চার হাত-পায়ে ঘোড়ার মতো পজিশনে থাকুন। বাচ্চাকে শুইয়ে দিন বুকের নীচে। এবার একটা করে পা পিছনের দিকে তুলে খানিকক্ষণ হোল্ড করুন। সাবধানে করবেন। ব্যালেন্স হারিয়ে বাচ্চার উপর পড়ে গেলে কিন্তু খুব বিপদ।

ব্যায়ামের নিয়ম: 

ডাক্তারের সঙ্গে কথা বলে নিন। কোন ব্যায়াম করবেন, কতটা করবেন। বিশেষ করে সিজার করে বাচ্চা হলে।

ব্যায়ামের সময় শরীরে কষ্ট হলে, যেমন, পেটব্যথা, মাসলে টান ধরা ইত্যাদি, সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।

বাচ্চাকে নিয়ে করলে খুব সাবধান, তার যেন আঘাত না লাগে। নরমাল ডেলিভারি হলে এক মাস ও সিজার হলে দেড় মাসের আগে ব্যায়াম নয়।

শিশুর উচ্চতা বৃদ্ধিতে যে খাবার গুলোর ভূমিকা অপরিসীম

Wednesday, July 8, 2015 / No Comments
শিশুদের লম্বা হওয়ার পিছনে মায়েরা অনেক সচেতন থাকেন । সাধারণত মানুষের উচ্চতার বিষয়টি জেনেটিকাল। অর্থ্যাৎ বংশ পরম্পরার উপর নির্ভর করে। কিন্তু কখনো কখনো পরিমিত পুষ্টিকর খাবার ও সঠিক ব্যায়ামের মাধ্যমেও হাড়ের তথা শরীরের বৃদ্ধি ঘটানো সম্ভব। মানুষের শরীর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয় তার পরে আর হয় না। তাই উচ্চতা বৃদ্ধি করার জন্য যা করার তা ওই সময়ের মধ্যেই করতে হবে। সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে এমন কিছু খাবারের কথা বলেছেন যা শিশুদের খাওয়ালে ছোট বেলা থেকেই তাদের হাড় শক্তিশালী হবে ও বৃদ্ধি প্রাপ্ত হবে। আসুন জেনে নিই উচ্চতা বৃদ্ধি করবে এমন কিছু খাবারের সম্পর্কে:
১। দুধ:
দুধ একটু উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এটি শিশুদের হাড় গঠন করে ও তা বৃদ্ধি করতে সহায়তা করে। দুধের ভিটামিন ও ক্যালসিয়াম শরীরের ক্ষয় রোধ করে আপনার সন্তানের শরীরের কোষের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, এটি প্রোটিন এর একটি খুব ভাল উৎস। প্রতিদিন দুধ পান করলে শিশুর উচ্চতা অনেকখানি বেড়ে যাবে।
২। তাজা ফলমূল ও শাকসবজি:
তাজা ফল ও শাকসবজি সবচেয়ে দ্রুত শিশুর বৃদ্ধি ঘটায়। এতে থাকে ফাইবার, ভিটামিন, পটাশিয়াম এবং ফলেটস যা শিশুর হাড় উন্নয়নে সহায়তা করবে। ভিটামিন এ আপনার সন্তানের হাড় এবং টিস্যু উন্নয়নে সাহায্য করবে। ভিটামিন এর ভালো কিছু উৎস হচ্ছে পেঁপে, গাজর, ফুলকপি, শাক, মিষ্টি আলু, আম, এবং তরমুজ ইত্যাদি।
৩। শস্যদানা:
শস্য শক্তির ভাণ্ডার। তারা ফাইবার, ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম এর একটি খুব ভাল উৎস। শস্য আপনার সন্তানের ক্রমবর্ধমান বৃদ্ধি ঘটাবে। গুরুত্বপূর্ণ যে ক্যালোরি সমৃদ্ধ শস্য গুলো হচ্ছে, বাদামী চাল, গোটা শস্য, ভুট্টা এবং গমের ফুড। এগুলো আপনার সন্তানের উচ্চতা বাড়াতে সাহায্য করবে।
৪। ওটমিল:
ওটমিল সন্তান-সন্ততির উচ্চতা বৃদ্ধির জন্য একটি অলৌকিক খাদ্য। এটা উদ্ভিদ প্রোটিন এর একটি খুব ভাল উৎস এবং পেশী বৃদ্ধি এবং চর্বি কমাতে সাহায্য করে।
৫। ডিম:
ডিমে প্রোটিন এবং ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। এর ফলে শরীরের বৃদ্ধি হয়ে থাকে এবং লম্বা হয়।
৬। আভাকাডো:
আভাকাডো দেহে বিভিন্ন পুষ্টি সরবরাহ করে। দুপুরে খাবারের সময় অর্ধেকটা আভাকাডো খেলে তা লম্বা হতে সহায়তা করে।
৭। স্যুপ:
স্যুপ স্বাস্থ্য উপযোগী একটি খাবার। স্যুপে রয়েছে ক্যালরি, যা খিদে বাড়িয়ে দেয়। অতিরিক্ত খাবার গ্রহণ কোষের বৃদ্ধি ঘটায়। যা লম্বা হতে সহায়তা করে।
৮। ডার্ক চকোলেট:
ডার্ক চকোলেট বাচ্চাদের লম্বা করতে সহায়তা করে। এতে থাকা ক্যালরি কোষ বৃদ্ধিতে সহায়তা করে ফলে বাচ্চারা লম্বা হয়ে ওঠে। -সূত্র: মমজাংশন। 

যে ৫ লক্ষণে বুঝবেন আপনার মাইগ্রেন হয়েছে

Sunday, July 5, 2015 / No Comments



বেশিরভাগ লোকেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে। বলতে গেলে এটিও একটি কমন রোগ। কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো মাথাব্যথা। এ ক্ষেত্রে লক্ষণগুলো মিলিয়ে নিন, আপনার যদি মাইগ্রেন আছে এমন সন্দেহ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

এর কিছু লক্ষণ নিচে দেয়া হল.....
১. বিরক্তি, আনন্দ ও হতাশা
মাইগ্রেনের একটি লক্ষণ হলো মুড খুবই ওঠানামা করা। কিছু রোগীকে হঠাৎ করে বিরক্তি কিংবা হতাশায় নিমজ্জিত হতে দেখা যায়। এ ছাড়া কোনো কারণ ছাড়াই এ মুড ওঠানামা করতে পারে।

২. আরামদায়ক ঘুমের অভাব
মাইগ্রেনের রোগীরা নিয়মিত ঘুমের সমস্যায় ভোগে। ঘুমের মধ্যে জেগে ওঠা অনেকেরই নিয়মিত বিষয় হয়ে ওঠে। এ ছাড়া অনেক রোগীর ঘুম আসতেও সমস্যা হয়।

৩. মাথাব্যথা
মাথার এক পাশ কিংবা উভয় পাশেই ব্যথা হতে পারে মাইগ্রেনের ফলে। অনেকের মাথা দপদপ করে এবং কখনো কখনো তা সহ্য করা কঠিন হয়ে ওঠে।

৪. শব্দ, গন্ধ ও আলোতে মাথাব্যথায় পার্থক্য
মাইগ্রেন রোগীদের মাথাব্যথায় পরিবর্তন হয় নানা প্রভাবকের কারণে। এসবের মধ্যে রয়েছে শব্দ, আলো ও গন্ধ। বিশেষ করে উজ্জ্বল আলো ও জোরালো শব্দ মাইগ্রেনের মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে।

. অনুভূতিহীনতা কিংবা পিন ফোটানোর অনুভূতি
মাইগ্রেনের ব্যথায় অনেক সময় দেহে অনুভূতিহীনতা কিংবা একসঙ্গে হাজার পিন ফোটানোর অনুভূতি হতে পারে। এ অনুভূতি অনেক সময় দেহের এক পাশ থেকে অন্য পাশে স্থানান্তর হয়। প্রায়ই তা আঙুলের ডগায় শুরু হয়ে বাহু দিয়ে মুখ পর্যন্ত পৌঁছায়।

--টাইমস অব ইন্ডিয়া