মাত্র ৩০ সেকেন্ডেই দূর করুন যন্ত্রণাদায়ক মাথাব্যথার সমস্যা
মাথাব্যথার সমস্যার মতো যন্ত্রণাদায়ক সমস্যা ও ব্যথা আর একটিও নেই, ব্যথা মানেই যন্ত্রণা যা একবার হলে কেউ আর তা দ্বিতীয় বার চিন্তাই করবেন কারন ব্যথা খুব খারাপ যন্ত্রণাদায়ক সমস্যা। মাথাব্যথা শুরু হলে অন্যান্য একটি কাজও ঠিকভাবে করা সম্ভব হয় না। মাথাব্যথার কারণে কোনো কাজে মনোযোগ দেয়াই যায় না। তাই মাথাব্যথার সময় কোনো কাজ না করাই ভালো, এতে আরও ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কাজ থেকে থাকে তাহলে? আপনি জানেন কি, মাত্র ৩০ সেকেন্ড এই মাথাব্যথা দূর করে দেয়া সম্ভব? আজকে জেনে নিন এমনই একটি পদ্ধতি।
আকুপ্রেসার পদ্ধতি
আকুপ্রেসার পদ্ধতি
প্রাচীনকালে যখন এতোসব ঔষধ ছিল না তখন মানুষ আকুপ্রেসার বা আকুপাংচার নামক এই পদ্ধতির উপরেই নির্ভর করে থাকতেন। এখনও চীনের বেশ কিছু স্থানে এই আকুপ্রেসার পদ্ধতি ভালোই প্রচলিত। যদিও বিজ্ঞান এবং বিজ্ঞানীরা এই পদ্ধতির উপর খুব বেশি ভরসা করতে পারেন না, তারপরও আগেকার যুগের মানুষেরা এই পদ্ধতির সাহায্যে অনেক ধরণের রোগ বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ ও ব্যথা জনিত রোগ থেকে মুক্তি পেতেন। এখনও বিশ্বের অনেক স্থানে এই আকুপাংচার ও আকুপ্রেসার পদ্ধতির প্রচলন রয়েছে। মাথাব্যথার সমস্যা মাত্র ৩০ সেকেন্ডে এই পদ্ধতিতেই দূর করা সম্ভব।
যেভাবে করবেনঃ
# পাশের ছবিটি দেখুন। আপনার হাতের বুড়ো আঙুল ও তর্জনীর মাঝের মাংসল অংশে যে লাল ডট দেখানো অংশটি রয়েছে সেই স্থানটি খুঁজে বের করুন। এই স্থানটিকে চাইনিজ মেডিসিনে বলা হয় হাকু স্পট।
# এই স্থান আপনার অপর হাতের বুড়ো ও তর্জনীর মাধ্যমে চাপ দিয়ে ধরে থাকুন ৩০ সেকেন্ড। দেখবেন কিছুটা ম্যাজিকের মতোই মাথাব্যথা দূর হতে থাকবে।
# শুধু তাই নয়, এই স্থানটিতে চেপে ধরে রাখার এই পদ্ধতিতে মাথাব্যথার সাথে দুশ্চিন্তা ও মানসিক চাপও দূর হয়ে যাবে। চেষ্টা করেই দেখুন না।

কোন মন্তব্য নেই " মাত্র ৩০ সেকেন্ডেই দূর করুন যন্ত্রণাদায়ক মাথাব্যথার সমস্যা "