দুপুরের ঘুম ভাব দূর করার উপায়
সকালে ঘুম থেকে উঠে কাজকর্মের মাঝে দুপুর আসলেই কেমন একটা ক্লান্তি ভাব চলে আসে। বিশেষ করে দুপুরের খাবারের পর তা যেন প্রকট রূপ নেয়। তখন বিশেষ করে যারা অফিস করেন বা ক্লাসে অংশ নিতে হয় তাদেরকে এক ধরনের সমস্যায় পড়তে হয়। তবে এ ঘুম কাটিয়ে উঠার সমাধান আছে। কিছু উপায় মেনে চললে দুপুরের ঘুম ঘুম ভাব দূর করা যায়।
বেশি খাবার নয় :
দুপুরে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। পেট যত ভরাট হবে ঘুম ঘুম ভাব তত বেশি হবে। ক্ষুধা মেটানোর জন্য দুপুরে যথাসম্ভব অল্প পরিমাণে খাবার খাবেন। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না।
পানি পান :
খাওয়ার পরপরই পানি পান করা থেকে বিরত থাকুন। একটু বিরতি দিয়ে পানি পান করুন। দেহ যত বেশি হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এতে করে ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে।
খাবার বাছাই :
দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরনের খাবার খান। এতেও ঘুম ঘুম ভাব দূরে রাখা যায়।
হাঁটাহাঁটি :
খাওয়ার পরপরই ঘুম চলে আসলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে করেও দুপুরের ঘুম ভাব দূর হবে। তবে সম্ভব হলে কাজের ফাকে মাত্র ১০-১৫ মিনিটের পাওয়ার ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না।
এদিকে, দুপুরে ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পেতে সকালেই কিছুটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন।
নিজের জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় বেছে নিন। এবং সেই অনুযায়ী ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান। সময় মেনে ৮ ঘণ্টা ঘুমাতে পারলে দুপুরে আর ঘুম ঘুম ভাব আসবে না। সকালে চিনিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
চিনিযুক্ত খাবার তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কাউকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে। এর ফলে দুপুর হলেই অনেক বেশি ক্লান্ত হয়ে ঘুম ঘুম ভাব চলে আসে।

কোন মন্তব্য নেই " দুপুরের ঘুম ভাব দূর করার উপায় "