সাম্প্রতিক শিরোনাম

Menu

ত্বকের সৌন্দর্যে মুলতানি মাটি

মুলতানি মাটি নারীদের সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে আসছে। মুলতানি মাটি আপনার ত্বককে আরো উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে সাহায্য করে। এই মাটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং প্রাকৃতিকভাবে ব্লিচ করে। ত্বকের অতিরিক্ত তেল, রোদে পোড়া দাগ এবং ব্রন দূর করে। এছাড়া ত্বকের টোনকে আরো হালকা করে এবং এর মধ্যে বিদ্যমান মিনারেল ত্বকের কালো ছোপ বা দাগ দূর করতেও সাহায্য করে। মুলতানি মাটির বিভিন্ন প্যাক ত্বককে করবে সুন্দর। আর তাই মুলতানি মাটি ব্যবহার করার ৭টি উপায় দেখে নিন-

মুলতানি মাটি, টমেটো এবং বেসনের প্যাক:একটি পাকা টমেটো নিন এবং ২ চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ বেসন দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখে লাগান এবং ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এই প্যাক আপনার ত্বককে আরো উজ্জ্বল করবে এবং তৈলাক্ত ভাব কমাবে।

মুলতানি মাটি, কর্ণ ফ্লাওয়ার এবং ডিমের সাদা অংশ: ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ দই, একটি ডিমের সাদা অংশ এবং এক চা চামচ কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

মুলতানি মাটি, শশা এবং গোলাপজলের প্যাক: ৫ থেকে ৬ স্লাইস শশার রস নিন। ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং এক চা চামচ গোলাপ জল মিশান। এই প্যাক মুখে লাগান আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 

মুলতানি মাটি এবং কমলার রসের প্যাক: ২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ৪ টেবিল চামচ ঠান্ডা কমলার রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। সমস্ত মুখে এই পেস্ট ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বহুগুণে বাড়িয়ে তুলবে এবং ক্লান্ত ত্বককে করবে প্রাণবন্ত।

মুলতানি মাটি, আঙ্গুর এবং মধুর ফেস প্যাক: কয়েকটি আঙ্গুর ভালো করে থেতলে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। আর সঙ্গে দিন এক টেবিল চামচ মধু। মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি, নারকেলের দুধ এবং লেবুর রসের প্যাক: এক টেবিল চামচ মুলতানি মাটি, ২ টেবিল চামচ নারকেলের দুধ এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এবং পেস্ট তৈরি করুন। মুখে লাগান এবং ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এই প্যাকটি তাদের জন্য যাদের ত্বক অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়ে গেছে এবং ত্বকে একটা নিস্তেজ ভাব চলে এসেছে।

মুলতানি মাটি, ঘৃতকুমারী এবং দুধের প্যাক: এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি, এক টেবিল চামচ পরিমাণ ঘৃতকুমারীর জেল এবং ২ চা চামচ পরিমাণ ঠান্ডা দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রন পুরু করে ত্বকে লাগান আর ১৫ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

কোন মন্তব্য নেই " ত্বকের সৌন্দর্যে মুলতানি মাটি "