সাম্প্রতিক শিরোনাম

Menu

ম্যাগি নুডুলস নিরাপদ নয়

Maggie noodles are not safe in India


দুই মিনিটের চটজলদি ম্যাগি নুডুলস শরীরের জন্য মোটেই নিরাপদ নয়। ভারতের উত্তরপ্রদেশে এই নুডুলসের কিছু নমুনা পরীক্ষা করে দেখা গেছে, এতে গ্রহণযোগ্য মাত্রার থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে সিসা ও মনোসোডিয়াম গ্লুটামেট। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই তথ্য সামনে আসার পর থেকেই ভারতজুড়ে 'ম্যাগি' নিষিদ্ধ করার পক্ষে জোরদার সওয়াল করছেন বিশেযজ্ঞরা।

'ম্যাগি'-র লাইসেন্স বাতিল করার দাবি জানিয়ে, দিল্লির ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ট অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) কে একটি চিঠি লিখেছিল লখনউয়ের ফুড সেফটি এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফএসডিএ)। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 'ম্যাগি'-র নমুনা পরীক্ষা করে তার খাদ্যগুণ বিচারেরও আর্জি জানিয়েছিল তারা।

এফএসডি এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয় বাহাদুর যাদব জানিয়েছেন, আমরা কলকাতার ল্যাবরেটরিতে 'ম্যাগি'-র নমুনা পরীক্ষা করে দেখেছি। দেখা গেছে, 'ম্যাগি'-তে অতিরিক্ত পরিমাণে মনোসোডিয়াম গ্লুটামেট ও সীসা রয়েছে। যেখানে খাদ্যবস্তুতে সীসার পরিমাণ ০.০১ পার্টস পার মিলিয়নের বেশি রাখার অনুমতি নেই, সেখানে ম্যাগিতে সীসা পাওয়া গেছে ১৭ পার্টস পার মিলিয়ন।


Maggie noodles India


যদিও এই অভিযোগ মানতে নারাজ ম্যাগির প্রস্তুতকারক কোম্পানি নেস্ট-লে। কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, আমরা ম্যাগিতে এমএসজি মেশাই না। যদি কোনও নমুনায় তা পাওয়া যায়, তবে তা অন্য কোনওভাবে তাতে এসে পড়েছে। আর সীসা কতটা মেশানো হচ্ছে, তার ওপর সবসময় নজরদারি রাখা হয়, যাতে তার পরিমাণ অতিরিক্ত না হয়ে যায়।

বিভিন্ন প্যাকেজড ফুডে ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট। যা শরীরের পক্ষে, বিশেষত শিশুদের জন্য ক্ষতিকর বলে মত বিশেযজ্ঞদের। কোনো খাবারে এমএসজি‘র ব্যবহার করা হলে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক কোম্পানিগুলির জন্য।

উত্তর প্রদেশে নমুনা পরীক্ষার পর পাওয়া রিপোর্ট উদ্বেগজনক হওয়ায় অন্যান্য রাজ্যগুলোতেও ম্যাগির নমুনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও লাইসেন্স বাতিলের কোনো খবর তাদের কাছে নেই বলে জানিয়েছেন নেস্ট-লে কর্তৃপক্ষ। সূত্র: এই সময়।

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

কোন মন্তব্য নেই " ম্যাগি নুডুলস নিরাপদ নয় "