সাম্প্রতিক শিরোনাম

Menu

সকাল সকাল যে ৫ টি ভুল কাজের জন্য আপনি সারাদিন ক্লান্তি অনুভব করেন !

5 Mistakes to do that in the morning you feel tired all day
সকাল সকাল ঘুম থেকে উঠে কাজের তাগিদে দেহে বল আছে কিনা অনেকেই লক্ষ্য করেন না, ছুটে চলেন কর্মস্থলে। কিন্তু বেলা একটু বাড়লেই দেহে ক্লান্তি এসে জড়ো হয়। বেলা ১১ টার পর থেকে দুপুর যেন পারই হতে চায় না এই ক্লান্তির জন্য। পুরো দিনই এই ক্লান্তি নিয়ে কাটাতে হয় বলে বিকেল হতে না হতেই মেজাজ খিটখিটে হয়ে আসে অনেকের। এবং বাসায় ফিরতে ফিরতেই মেজাজ পুরোটাই বিগড়ে যায়। কিন্তু প্রতিদিনের এই ক্লান্তি এবং সমস্যার জন্য দায়ী আপনি নিজেই, অন্য আর কেউ নয়। ভাবছেন কীভাবে? সকালে উঠে আপনার প্রথম কাজ কী ভাবুন তো? যদি সকালে উঠে আপনি কিছু ভুল কাজ করেন তাহলে  সারা দিন ক্লান্তি অনুভব করা অস্বাভাবিক কিছু নয়। প্রকৃতপক্ষে সকাল সকাল ৫ টি ভুল কাজের জন্য আপনাকে সারাদিন ক্লান্তি অনুভব করতে হয়ঃ
১. সকালে স্নান না করে কাজে যাওয়ার মতো ভুল করবেন না একেবারেই, বিশেষ করে এই গরমকালে। সারারাত জলশূন্য থাকার ফলে দেহ এমনিতেই ডিহাইড্রেট হয়ে পড়ে যা আপনি জল পান করে দূর করতে পারবেন না। স্নানের মাধ্যমেই দেহকে জলশূন্যতার হাত থেকে রক্ষা করা যায় পুরোপুরি যা পুরো দিন সতেজ রাখে আপনাকে এবং ক্লান্তি টের পেতে দেয় না।
২. বিছানায় মোবাইল বা ল্যাপটপ পাশে রেখে ঘুমানোর অভ্যাস রয়েছে অনেকেরই। এবং ঘুম ভাঙলেই প্রথম কাজ হয় মোবাইল বা ল্যাপটপে ইমেইল বা সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখা। কিন্তু এই কাজের কারণে ঘুম ভাঙার পরপরই আপনার মস্তিষ্কে চাপ পড়ছে যার কারণে বেলা না গড়াতেই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে আপনার মস্তিষ্কও।
৩. তাড়াহুড়ো করে কাজে যাওয়ার সময় সব কিছুই করা হয় কিন্তু অনেক সময়েই বাদ পড়ে যায় সকালের নাস্তাটি। আপনার এই ভুল কাজের জন্যও কিন্তু বেলা না পড়তেই ক্লান্ত হয়ে পড়েন আপনি। সারারাত না খেয়ে সকালেও যদি পুষ্টিকর খাবার না খান তাহলে আপনার পুরো দেহ এনার্জি সল্পতায় ভোগে। তাই ভুলেও সকালের নাস্তা না করে বাসা থেকে বের হবেন না।
৪. অনেকের মতে সকালে বেড টি পান না করলে দিনটাই শুরু হয় না। আবার অনেকে তো বলেন বেড টি না হলে সকালে পেট পরিষ্কার করতে পারেন না। কিন্তু সত্যি কথাটি কি জানেন? ফিটনেস এক্সপার্টগন বলেন সকালে খালি পেটে চা/কফির মতো অ্যাসিডিক পানীয় যাতে দুধ ও চিনি মিশ্রিত থাকে তা দেহের অনেক ক্ষতি সাধন করে। এবং বেলা না গড়াতেই দেহ জলশূন্য হয়ে পড়ে যার ফলে ক্লান্তি এসে ভর করে শরীরে।
৫. সকালে ঘুম থেকে উঠার আধা ঘণ্টার মধ্যে অন্তত ২ গ্লাস জল পান করা উচিত। এতে মস্তিস্ক সজাগ হয়ে দিনের শুরুতেই এবং এই সতেজতা পুরো দিন জুড়ে থাকতেই সহায়তা করে। সেই সাথে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ায়। 
সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া । 

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

কোন মন্তব্য নেই " সকাল সকাল যে ৫ টি ভুল কাজের জন্য আপনি সারাদিন ক্লান্তি অনুভব করেন ! "