সাম্প্রতিক শিরোনাম

Menu

মাড়ি থেকে রক্ত পড়ে, জেনে নিন সমাধান

blood-from-the-gums--to-learn-to-solve

সবাই জানে দাঁত থাকতে দাঁতের মর্ম যে বোঝেনা তাকে পরে এর খেসারত দিতে হয়। দাঁত ব্রাশে আলসেমি, দাঁতে সামান্য সমস্যায় চিকিৎসা না করা একসময় অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। 

জরিপে দেখা যায় প্রায় ৫৫% পূর্ণবয়স্ক মানুষ ঘুমের আগে দাঁত ব্রাশ করেন না। ফলে দাঁতের এবং দাঁতের মাড়ির নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যার মধ্যে মাড়ি থেকে রক্ত পড়া অন্যতম কারণ। এই সমস্যা রোধে ঘরোয়া কিছু ব্যবস্থা নিতে পারেন, যা তাৎক্ষণিক ভাবে সমস্যার সমাধান করবে। মাড়িকে সুরক্ষা দিতেও ভালো কাজ করবে। 

তাহলে, জেনে নিন এর প্রতিকার সমূহ:

১. নিয়মিত ব্রাশ এবং ফ্লাস করা: 
অনিয়মিত ব্রাশ করার কারণে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। তাই নিয়মিত ব্রাশ করার অভ্যাস করা উচিৎ। ব্রাশের পাশাপাশি ফ্লাস করা অত্যন্ত জরুরি। কারণ ফ্লাসের মাধ্যমে মাড়িতে আটকে থাকা খাদ্যকনা দূর হয়। ফলে ব্যকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

২. অ্যালোভেরা:  
অ্যালোভেরার জেল বের করে মাড়িতে ঘষে নিন। এরপর অ্যালোভেরার জেলটি খানিকক্ষণ মুখে রেখে কুলি করে ধুয়ে ফেলুন। দেখবেন মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে।

৩. লবঙ্গ: 
লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাড়ির রক্ত পড়া দ্রুত বন্ধ করে এবং দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। মাড়ির রক্ত পড়া রোধে দুটো লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চুষতে থাকুন। দেখবেন মাড়ির রক্ত পড়ার সমস্যা দূর হবে।

৪. লবণ জলের কুলকুচা: 
মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সব চায়ে সহজ একটি ঘরোয়া কাজ হচ্ছে লবণ ও কুসুম গরম জলে কুলকুচা করা। ১ মগ কুসুম গরম জলেতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিনে ৩ বার কুলকুচা করুন। মাড়ির রক্ত পড়া সমস্যা থেকে রেহাই পাবেন। 

Share This:

Post Tags:

গৃহস্থালীর টুকিটাকি টিপস

গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন । আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম । আর সমাধানগুলো পরীক্ষা করে দেখেছি । এগুলো সত্যি কাজ করে । দেখুন তো কারো কাজে আসে নাকি ।

কোন মন্তব্য নেই " মাড়ি থেকে রক্ত পড়ে, জেনে নিন সমাধান "